1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

সাদিক কায়েম-ফরহাদের ব্যালটে আগে থেকেই ক্রস চিহ্ন দেওয়া: অভিযোগ আবিদুলের

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এস এম ফরহাদের ব্যালট পেপারে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া ছিল বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে টিএসসি কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এই অভিযোগ জানান তিনি। এ কেন্দ্রে রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন।
আবিদুল বলেন, টিএসসি কেন্দ্রে শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এস এম ফরহাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। যা আশনি সংকেত।
নিজের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে আবিদুল ইসলাম খান বলেন, চিফ রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে আমি অনুমতি নিয়ে কেন্দ্রে প্রবেশ করেছি। কোনো প্রকার বাধা তো দূরে থাক, বিন্দুমাত্র আচরণবিধি লঙ্ঘন আমার নেই। বরং আমি কয়েকটা কেন্দ্রে প্রবেশ করতে পেরেছি, বাকিটা আমাকে ঢুকতে দেয়নি। স্বচ্ছতা নিশ্চিত করার জন্য ভেতরে প্রবেশ করার অধিকার আছে প্রার্থীদের। গঠনতন্ত্রে স্পষ্ট লেখা আছে পোলিং এজেন্ট ও প্রার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন।
তিনি আরও বলেন, অনিয়মের অভিযোগ সকাল থেকে আমরা করতে পারতাম। অনাবাসিক শিক্ষার্থীদের বলবো মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে আপনারা স্বতস্ফূর্তভাবে ভোট দিতে আসুন। আপনাদের ভোট গুরুত্বপূর্ণ।
অমর একুশে হলের ভোট কারচুপির ব্যাপারে আবিদুল বলেন, আমি সেখানে যাইনি। ওই সম্পর্কে জেনে তারপরে আমি মন্তব্য করবো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।