1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

সহিংসতা দমনে নেপালে সেনাবাহিনীর কঠোর অভিযান, গ্রেপ্তার বহু

  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : নেপালে জেনারেশন জি’র নেতৃত্বাধীন বিক্ষোভে অরাজকতা ছড়িয়ে পড়ার পর দেশটির সেনাবাহিনীর কঠোর অভিযান শুরু করেছে। সহিংসতা দমনে শুরু হওয়া এই অভিযোনে এখন পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
এছাড়া দেশজুড়ে অভিযানে কোটি টাকার লুটের অর্থ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস।
নেপালি সেনাবাহিনীর তথ্যমতে, মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত অগ্নিসংযোগ, লুটপাট ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজধানী কাঠমান্ডুসহ দেশের বিভিন্ন স্থান থেকে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় বিক্ষোভকারীদের লাগানো আগুন নিয়ন্ত্রণে আনতে তিনটি ফায়ার ইঞ্জিন মোতায়েন করা হয়। কাঠমান্ডুর গৌশালা–চাবাহিল–বৌদ্ধ এলাকায় সন্দেহভাজনদের কাছ থেকে লুট হওয়া ৩৩ লাখ ৭০ হাজার রুপিও উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।
অভিযানে অস্ত্রের বড় একটি চালানও জব্দ করা হয়। এর মধ্যে বিভিন্ন ধরনের ৩১টি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলি রয়েছে। এর মধ্যে ২৩টি অস্ত্র কাঠমান্ডু থেকে এবং ৮টি পোখারা থেকে উদ্ধার করা হয়।
সেনাবাহিনী আরও জানিয়েছে, সংঘর্ষে আহত ২৩ জন নেপাল পুলিশের সদস্য এবং ৩ জন সাধারণ নাগরিক বর্তমানে সেনা হাসপাতালে চিকিৎসাধীন।
বিবৃতিতে জানানো হয়, সহিংসতা রোধ ও জনগণের জীবন-সম্পত্তি সুরক্ষায় সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা দেশব্যাপী সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।