1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

ক্যাম্পাসে সহিংসতা : ৫ বাংলাদেশি শিক্ষার্থীকে ফেরত পাঠাচ্ছে ভারত

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : শিক্ষাঙ্গনে সহিংসতার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৫ বাংলাদেশি শিক্ষার্থীকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই শিক্ষার্থীরা ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের শিলচর শহরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এনআইটি) পড়াশোনা করতেন।
কাউন্সিল অব কালচারাল রিলেশন্স (আইসিসিআর) বৃত্তির আওতায় শিলচর এনআইটিতে পড়তে গিয়েছিলেন এই ৫ বাংলাদেশি শিক্ষার্থী। সম্মান (অনার্স) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তারা।
প্রত্যক্ষদর্শী ও শিলচর এনআইটি শিলচর ক্যাম্পাস সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে সংঘাত হয়। সেই সংঘাতে ব্যাপক সহিংসতা চালায় এই ৫ শিক্ষার্থী। রড, ছুরি ও স্ক্রু ড্রাইভার নিয়ে তারা চতুর্থ বা শেষ বর্ষের বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের হামলায় শেষ বর্ষের বেশ কয়েক জন শিক্ষার্থী গুরুতর আহত হন। তাদের মধ্যে অন্তত ২ জনের অবস্থা গুরুতর।
আহত শিক্ষার্থীদের শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে (এসএমসিএইচ) ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলা করার সময় ওই ৫ শিক্ষার্থী মদ্যপ অবস্থায় ছিল।
এনাআইটি শিলচর ক্যাম্পাস কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দোষী সাব্যস্ত হওয়ার পর ওই ৫ বাংলাদেশি শিক্ষার্থীকে ২ সেমিস্টার অর্থাৎ এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। গত সপ্তাহে তাদেরকে ক্যাম্পাসের হোস্টেল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বহিষ্কারের এই এক বছর যেন তারা ভারতে অবস্থান করতে না পারেন, সেজন্য তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।