1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

সুপার ফোরে যেতে এখন যে সমীকরণ বাংলাদেশের সামনে

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : এশিয়া কাপের ১৭তম আসরে জীবন রেখেই বাঁচা, এই মিশনে আফগানিস্তানকে হারিয়ে প্রথম শর্ত পূরণ করেছে বাংলাদেশ। তবে সুপার ফোরের টিকিট এখনো নিশ্চিত নয়। সেই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে হলে টাইগারদের তাকিয়ে থাকতে হবে গ্রুপ ‘বি’র শেষ ম্যাচ, শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের দিকে।
বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ সমাধান, শ্রীলঙ্কার জয় অথবা ম্যাচ পরিত্যক্ত হওয়া। এমন হলে কোনো জটিল সমীকরণে যেতে হবে না; ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সরাসরি পাড়ি জমাবে সুপার ফোরে।
কিন্তু যদি জিতে যায় আফগানিস্তান? তাহলে খুলে যাবে এক গাণিতিক ধাঁধার দরজা। কেননা তিন দলেরই পয়েন্ট হয়ে যাবে সমান ৪। তখন এগিয়ে আসবে নেট রান রেটের ভয়াল হিসাব, যেখানে আফগানদের বর্তমান সূচক +২.১৫০, শ্রীলঙ্কার +১.৫৪৬, আর বাংলাদেশের -০.২৭০।
কী হতে পারে সম্ভাব্য চিত্র?
আফগানিস্তান আগে ব্যাট করে ২০০ করলে, শ্রীলঙ্কা যদি ১২৮ রান করতে পারে, তাহলেই সুপার ফোর নিশ্চিত বাংলাদেশের।
আফগানিস্তান ১৫০ করলে, শ্রীলঙ্কাকে করতে হবে কমপক্ষে ৮৪ রান।
আর শ্রীলঙ্কা আগে ব্যাট করলে, আফগানদের জয়টা হতে হবে ১১-১২ ওভারের মধ্যেই, তবেই সম্ভব বাংলাদেশের সুপার ফোরে ঠাঁই পাওয়া।
এমন উত্তেজনার মাঝেই শেষ চারের পথে হাঁটছে বাংলাদেশ। ক্রিকেটপ্রেমীদের চোখ এখন শুধু এক জায়গায় শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।