1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

কুকুরের মাংস বিতর্ক আবারও উস্কে দিয়ে যা বললেন আফ্রিদি

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি সম্প্রতি ইরফান পাঠানের একটি পুরনো মন্তব্যের কড়া জবাব দিয়েছেন। পাকিস্তানের সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, পাঠান যে কুকুরের মাংস খাওয়ার প্রসঙ্গ তুলে আফ্রিদিকে কটাক্ষ করেছিলেন, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
আফ্রিদির অভিযোগ, ইরফান পাঠান এসব ঘটনা সাজিয়ে বলছেন শুধুমাত্র নিজেকে ‘মহান ভারতীয়’ প্রমাণ করার জন্য। তিনি বলেন, ‘পাঠান সবসময় পেছন থেকে কথা বলেন। যদি সাহস থাকে, সামনে এসে চোখে চোখ রেখে কথা বলুক। আমি সেই মানুষকে পুরুষ মনে করি, যে সামনে এসে কথা বলে।”
ভারতের জনপ্রিয় গণমাধ্যম দ্য লাল্লনটপ–এ দেওয়া এক সাক্ষাৎকারে ইরফান পাঠান একটি পুরনো ঘটনা স্মরণ করেন। তিনি বলেন, ২০০৬ সালে পাকিস্তান সফরের সময় প্লেনে শহীদ আফ্রিদি তাকে ‘কিড’ বলে সম্বোধন করেছিলেন এবং তার চুল ছুঁয়ে মজা করছিলেন। পাঠান জবাবে বলেন, ‘তুমি কখন আমার বাবা হয়ে গেলে?’
পাঠান আরও বলেন, তিনি একপর্যায়ে আফ্রিদিকে কটাক্ষ করে বলেছিলেন, ‘তিনি (আফ্রিদি) কুকুরের মাংস খেয়েছেন, তাই এতক্ষণ ধরে ঘেউ ঘেউ করছেন।” এতে উপস্থিত সবাই নাকি হাসি চেপে রাখতে পারেননি, আর আফ্রিদিও আর কিছু বলতে পারেননি।
এই প্রসঙ্গ নিয়ে আফ্রিদি স্পষ্টভাবে বলেন, ‘এই ঘটনা সম্পূর্ণ বানানো। আমি কখনোই এমন কিছু বলিনি বা করিনি। পাঠান মিথ্যা বলছেন, কারণ তিনি নিজের ভাবমূর্তি গড়তে পাকিস্তানিদের অপমান করতে চাইছেন।’
তিনি আরও যোগ করেন, ‘তার সারাজীবনই নিজেকে ভারতীয় প্রমাণ করতে হবে। আপনি দেখবেন, সে সবসময় পাকিস্তানিদের বিরুদ্ধেই কথা বলবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।