1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

এশিয়া কাপ ম্যাচের আগে ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি, আবারও উত্তেজনা

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : এশিয়া কাপ ম্যাচের আগে ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি হয়েছে। এর ফলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে দুই দেশে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, শনিবার (২০ সেপ্টেম্বর) কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানি সেনারা গুলি চালালে ভারতীয় সেনারাও পাল্টা জবাব দেয়। ভারতীয় সেনা সূত্রকে উদ্ধৃত করে জানানো হয়েছে, ছোট অস্ত্র দিয়ে এই গুলি চালানো হলেও এটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে গণ্য হয়নি।
ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে শুরু হওয়া এই গোলাগুলি প্রায় এক ঘণ্টা ধরে চলে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার এশিয়া কাপ ২০২৫–এর সুপার ফোরে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। তার আগেরদিন সীমান্তে এমন ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানি সেনারা চার রাউন্ড ছোট অস্ত্রের গুলি ছোড়ে, যার জবাবে ভারতীয় সেনারা প্রায় ২০ রাউন্ড গুলি চালায়। ভারতের সেনা সূত্র জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নজরদারি জোরদার করা হয়েছে।
এ বিষয়ে ভারত বা পাকিস্তানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
এর আগে, গত ১ সেপ্টেম্বর পুঞ্চ জেলার বালাকোট সেক্টরে নিয়ন্ত্রণরেখায় ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।