1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

অবসর ভেঙে প্রোটিয়া ক্রিকেটে ফিরলেন ডি কক

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিলেন কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকার এই উইকেটকিপার-ব্যাটারকে আগামী মাসে পাকিস্তান সফরের টি–টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। বিশ্বকাপের আগে
৩২ বছর বয়সী ডি কক গত বছর বার্বাডোজে টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল খেলার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন। এর আগে ২০২১ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন তিনি। আর ২০২৩ বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায় জানান। সেবার চারটি সেঞ্চুরি করে প্রোটিয়াদের সেমিফাইনালে তুলেছিলেন ডি কক।
দক্ষিণ আফ্রিকার জার্সিতে ১৫৫ ওয়ানডে, ৯২ টি–টোয়েন্টি ও ৫৪ টেস্ট খেলেছেন ডি কক। জাতীয় দল থেকে বিদায় নিলেও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তিনি ছিলেন নিয়মিত মুখ। এবছর খেলেছেন এসএ২০, আইপিএল, মেজর লিগ ক্রিকেট এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ডি ককের ফেরা দলে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করছেন কোচ শুকরি কনরাড। তিনি বলেন, ‘এসএ২০ লিগ থেকেই আমরা খেলোয়াড়দের প্রস্তুতি দেখব। আর ডি ককের মতো অভিজ্ঞ কেউ দলে ফিরলে, তা আমাদের জন্য বাড়তি সুবিধা।’
ডি কক ফিরলেও পাকিস্তান সফরে থাকছেন না নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। চোট থেকে সেরে উঠতে সময় নিচ্ছেন তিনি। তার অনুপস্থিতিতে ওয়ানডে দলে নেতৃত্ব দেবেন ম্যাথিউ ব্রিটস্কি, আর টি–টোয়েন্টিতে অধিনায়ক হবেন ডেভিড মিলার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।