1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

বিসিবি নির্বাচনে পরিচালক পদে মনোনয়ন জমা দিলেন বুলবুল-ফাহিম

  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। তার আগে চলছে তফসিলের কার্যক্রম। গতকাল (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ছিল পরিচালক পদে নির্বাচনের জন্য মনোনয়ন গ্রহণ। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে চলছে মনোনয়ন জমার কাজ, যা বিকেল পর্যন্ত চলবে।
এদিন পরিচালক পদের মনোনয়ন জমা দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম। তবে সেই দুটি ফরম–ই জমা দিয়েছেন ফাহিম নিজে। এর আগে গতকাল সারাদিনে তিন ক্যাটাগরি থেকে নির্বাচনের জন্য মনোনয়ন নিয়েছিলেন ৬০ জন।
ক্যাটাগরি-১ (জেলা-বিভাগ) থেকে মনোনয়ন নিয়েছেন ২৫ জন। এর মধ্যে ঢাকায় ৩ জন, চট্টগ্রাম ৫ জন, খুলনা ৩ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন, বরিশাল থেকে একজন। ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব) থেকে মনোনয়ন নিয়েছেন ৩২ জন।
ক্যাটাগরি-৩ থেকে মনোনয়ন নিয়েছেন ৩ জন। এর মধ্যে বিসিবি নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। সি ক্যাটাগরি থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন বাংলাদেশ দলের সাবেক উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলটও।
পরিচালক পদের জন্য মনোনয়ন কিনেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও। তিনি ক্লাব ক্যাটাগরি দুইয়ের মনোনয়ন কিনেছেন। তামিম ঢাকার ক্লাব ওল্ড ডিওএইচএস থেকে কাউন্সিলর হয়েছেন। পরিচালক পদের জন্য মনোনয়ন নিয়েছেন সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদও। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বরিশাল বিভাগ থেকে জিততে যাচ্ছেন শাখাওয়াত হোসেন। এ ছাড়া খুলনাসহ আরও কয়েকটি বিভাগেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় প্রায় নিশ্চিত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।