1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

ব্রিটিশ নয়, আমাদের মুক্ত করেছে ভারতীয় সেনারা: ইসরায়েলি মেয়র

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ব্রিটিশরা নয়, ইসরায়েলের হাইফা শহরকে মুক্ত করেছে ভারতীয় সেনারা। এমন মন্তব্যই করেছেন শহরটির মেয়র ইয়োনা ইয়াহাভ। তার মতে, প্রথম বিশ্বযুদ্ধের সময় এই শহরকে মুক্ত করেছিলেন ভারতীয় সেনারা।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলের এই শহরেই সোমবার প্রথম বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানানো হয়। এ সময় শহরের মেয়র ইয়োনা ইয়াহাভ জানান, ইতিহাসের বিকৃত তথ্য সংশোধন করে স্কুলের পাঠ্যবইয়ে এখন বলা হচ্ছে— হাইফাকে মুক্ত করেছিলেন ভারতীয় সৈন্যরাই, ব্রিটিশরা নয়।
মেয়র ইয়াহাভ আরও বলেন, “আমি এই শহরেই জন্মেছি এবং পড়াশোনা করেছি। সবসময় আমাদের বলা হতো, ব্রিটিশ সেনারাই অটোমান শাসন থেকে শহরকে মুক্ত করেছে। কিন্তু একদিন ঐতিহাসিক সমিতির একজন আমার কাছে এসে গবেষণার তথ্য দেখান। তাতে প্রমাণ মেলে, ব্রিটিশ নয়, ভারতীয় সৈন্যরাই হাইফাকে মুক্ত করেছিলেন।”
হাইফাতে ভারতীয় সৈন্যদের কবরস্থানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “শহরের প্রতিটি স্কুলে পাঠ্যবই পরিবর্তন করা হচ্ছে। পরিবর্তিত পাঠ্যবইয়ে ভারতীয় সেনাদের হাতে আমাদের মুক্ত হওয়ার বিষয়টিই উল্লেখ থাকবে।”
প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতীয় অশ্বারোহী রেজিমেন্টগুলো বর্শা ও তলোয়ার নিয়ে মাউন্ট কারমেলের দুর্গম পাহাড়ি ঢাল থেকে অটোমান বাহিনীকে হটিয়ে শহর দখল করে। যুদ্ধবিশেষজ্ঞদের মতে, এটিই ছিল ইতিহাসের শেষ বড় ধরনের অশ্বারোহী অভিযান।
এই কারণে ভারতীয় সেনাবাহিনী প্রতি বছর ২৩ সেপ্টেম্বর ‘হাইফা দিবস’ পালন করে থাকে। ১৯১৮ সালের এই দিনে মাইসোর, হায়দরাবাদ ও যোধপুর ল্যান্সার নামের তিন অশ্বারোহী রেজিমেন্টের সেনারা হাইফাকে মুক্ত করেছিলেন। হাইফা পৌরসভা ও ভারতীয় মিশনও প্রতিবছর সেখানে শ্রদ্ধা জানায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।