1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

ইথিওপিয়ায় গির্জার অস্থায়ী নির্মাণকাঠামো ভেঙে নিহত ৩৬

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : আফ্রিকার দেশ ইথিওপিয়ায় একটি গির্জার অস্থায়ী নির্মাণকাঠামো ভেঙে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ।
দেশটির আমহারা অঞ্চলে ভার্জিন মেরি উৎসব চলাকালে হতাহতের এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, স্থানীয় সময় বুধবার সকাল পৌনে ৮টার দিকে রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৭০ কিলোমিটার পূর্বে আমহারা অঞ্চলের আরেরতি শহরে এ দুর্ঘটনা ঘটে।
ওই সময় মেনজার শেনকোরা আরেরতি মারিয়াম গির্জায় বার্ষিক ভার্জিন মেরি উৎসবে যোগ দিতে আসা তীর্থযাত্রীদের ভিড়ের মধ্যে হঠাৎ করেই কাঠের তৈরি অস্থায়ী নির্মাণকাঠামো ভেঙে পড়ে।
জেলার পুলিশপ্রধান আহমেদ গেবেয়েহু রাষ্ট্রীয় গণমাধ্যম ফানাকে জানান, নিহতের সংখ্যা এ পর্যন্ত ৩৬ জনে পৌঁছেছে এবং তা আরও বাড়তে পারে। আহতের সঠিক সংখ্যা নিশ্চিত না হলেও শোনা যাচ্ছে প্রায় ২০০ জন আহত হয়েছেন।
স্থানীয় কর্মকর্তা আতনাফু আবাতে ইথিওপিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে (ইবিসি) বলেন, কিছু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।
তবে উদ্ধারকাজের বিস্তারিত তথ্য তিনি জানাননি। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে রাজধানীর হাসপাতালে নেওয়া হয়েছে।
ইবিসির ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে ভেঙে পড়া কাঠের স্তূপের মধ্যে মানুষ জড়ো হতে দেখা গেছে। এছাড়া অন্য ছবিগুলোতে গির্জার বাইরের অংশে ঝুঁকিপূর্ণভাবে নির্মিত কাঠামো ধসে পড়ার দৃশ্য ধরা পড়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।