1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

নিউইয়র্কে বিমানবন্দরে ২ বিমানের সংঘর্ষ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে ট্যাক্সিওয়েতে চলাচলের সময় বুধবার রাতে ডেল্টা এয়ারলাইন্সের দুটি আঞ্চলিক বিমানের মধ্যে ধীরগতিতে সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইন্সটি।
প্রাথমিক তথ্যে বলা হয়েছে, যাত্রা শুরুর প্রস্তুতিতে থাকা এন্ডেভর ফ্লাইট ৫১৫৫-এর ডান ডানা অবতরণের পর গেটে ঢোকার পথে থাকা এন্ডেভর ফ্লাইট ৫০৪৭-এর ফিউজলাজে আঘাত হানে।
এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিওতে এক পাইলটকে বলতে শোনা যায়, ‘তাদের ডান ডানা আমাদের সম্মুখভাগে আঘাত করেছে, আমাদের ককপিটের উইন্ডস্ক্রিন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভেতরের কিছু স্ক্রিনেও সমস্যা দেখা দিয়েছে।’
ডেল্টা জানিয়েছে, দুর্ঘটনায় একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট সামান্য আহত হয়েছেন, তবে কোনো যাত্রী আহত হননি।
সতর্কতার অংশ হিসেবে ওই ফ্লাইট অ্যাটেনডেন্টকে কাছের হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টা ৫৬ মিনিটে সংঘর্ষটি ঘটে, তবে বিমানবন্দরের কার্যক্রমে এর কোনো প্রভাব পড়েনি।
ডেল্টা এক বিবৃতিতে জানিয়েছে, ‘গ্রাহকদের যেন যথাযথ যত্ন নেওয়া হয়, তা লা গার্ডিয়া হাবে আমাদের টিম নিশ্চিত করছে। এন্ডেভর এয়ার পরিচালনা করা আমাদের দুটি ডেল্টা কানেকশন ফ্লাইট ট্যাক্সিওয়েতে ধীরগতির সংঘর্ষে লিপ্ত হয়।
আমরা সব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মিলে ঘটনাটি পর্যালোচনা করব, কারণ গ্রাহক ও কর্মীদের নিরাপত্তাই আমাদের কাছে সবার আগে। এ অভিজ্ঞতার জন্য আমরা আমাদের গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’
ডেল্টা জানিয়েছে, তারা বিমানবন্দর কর্তৃপক্ষ, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।