1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

যে সরকারই আসুক, তার সঙ্গে কাজ করবে ভারত : বিক্রম মিশ্রি

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে জনগণের ভোটে যে সরকারই গঠিত হোক না কেন, সেই সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
সোমবার (৬ অক্টোবর) ভারতের পররাষ্ট্র সচিব সাউথ ব্লক হিসেবে পরিচিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে এই মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
বিক্রম মিশ্রি বলেন, ‘বাংলাদেশের নির্বাচন জনগণের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলকভাবে অনুষ্ঠিত হোক—এটাই ভারতের প্রত্যাশা।’
তিনি বলেন, ‘অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে, সেটা বাংলাদেশের সাধারণ মানুষের বিষয়। সিভিল সোসাইটিকে ঠিক করতে হবে, নির্বাচন সারা বিশ্বে গ্রহণযোগ্য হবে সেটা মাথায় রেখেই নিশ্চয় বাংলাদেশ নিজেদের নির্বাচন আয়োজন করবে। কারণ এই নির্বাচন শুধু দেশে নয়, দেশের বাইরেও গ্রহণযোগ্য হতে হবে।’
ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘বাংলাদেশের বর্তমান সরকার নির্বাচিত না হলেও, ভারত শুরু থেকেই এই সরকারের সঙ্গে কাজ করছে।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রফেসর ইউনূসকে অভিনন্দনও জানিয়েছেন শুরুতেই। এ ছাড়াও, গ্লোবাল সাউথের সম্মেলনে প্রফেসর ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি এতে অংশ নিয়েছিলেন।
তিনি বলেন, ‘ভারত দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তার বিষয়টিতে গুরুত্ব দেয়। একইসঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ভারত প্রতিবেশীদের সঙ্গে যৌথ সহযোগিতাকে প্রাধান্য দেয়। এক্ষেত্রে বাংলাদেশের সঙ্গেও সহযোগিতার সম্পর্ক রয়েছে।’
বিক্রম মিশ্রি বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধ এর বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে ভারত। এটা আইনি এবং বিচারিক বিষয়, তাই এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলতে চাই না।
তিনি বলেন, আগের তুলনায় বাংলাদেশের জন্য ভারতের ভিসা ইস্যু বাড়ছে। আগামীতে এই হার আরও বাড়ানো হবে।
গঙ্গার পানি চুক্তি এবং তিস্তা প্রকল্প বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ দুটি বিষয়ে দুই দেশের মধ্যে যৌথ কর্মপ্রচেষ্টা অব্যাহত রয়েছে।’
সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের চার হাজার কিলোমিটারের মতো সীমান্ত রয়েছে। নিরাপত্তা, মাদক চোরাচালান, অবৈধভাবে অনুপ্রবেশকারীদের জন্য ভারতের সীমানায় এমন ঘটনা ঘটে। ভারতীয় সীমান্ত বাহিনী নিজের ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করে থাকে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।