1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা রয়েছে ট্রাইব্যুনালের : তাজুল ইসলাম

  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : গুমের দুই মামলাসহ তিনটি মামলায় পরোয়ানাভুক্ত ১৫ সেনা কর্মকর্তার বিচার করার সম্পূর্ণ ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম।
আজ রোববার (১২ অক্টোবর) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গুমের মামলায় হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিষয়ে আইনি মতামত চাইলে আমরা তা দিতে পারি। আইনের সাধারণ বিধান হলো গ্রেফতারের পর ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে আদালতে হাজির করতে হয়। এরপর আদালতই সিদ্ধান্ত নেবেন।
তিনি আরও বলেন, ‘গ্রেফতারি পরোয়ানা সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সব দফতরে পৌঁছেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী গুম ও খুনে জড়িত সেনা কর্মকর্তাদের বিচার এখানেই হওয়ার কথা। এই আইনের বিধান নিয়ে কারও আপত্তি তোলার সুযোগ নেই।’
গত শনিবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকা সেনানিবাসে আয়োজিত ব্রিফিংয়ে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান জানান, ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে তাদের কাছে কোনো পরোয়ানার কপি পৌঁছায়নি বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, মোট ২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে একজন অবসরপ্রাপ্ত (এলপিআর), আর ১৫ জন সক্রিয় সেনা কর্মকর্তা। তাদের ৯ অক্টোবরের মধ্যে সেনা সদরে উপস্থিত হতে বলা হয়েছিল। মেজর জেনারেল কবীর আহাম্মদ ছাড়া বাকি সবাই হাজির হয়েছেন।
এদিকে, একই দিন ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। তবে বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচারের সময় চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলার ঘটনাও ঘটে বলে অভিযোগ করেন তাজুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।