1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
মহানগর ছাত্রশিবিরের দুই দিনব্যাপী সাথী শিক্ষাশিবির অনুষ্ঠিত সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার : প্রধান তথ্য অফিসার খুলনা মফস্বল প্রেসক্লাবে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত পাইকগাছায় জেলে কার্ডের চাল বিতরণে কার্ড প্রতি ১’শ টাকা করে আদায়ের অভিযোগ হরমুজের থেকেও বড় বাধা অন্তর্বর্তী সরকারের মার্কিন চুক্তি: দেবপ্রিয় ইরানের বন্দরে অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়া হবে খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’ বিএনপি সমর্থকদের কাছে রাশেদ প্রধানের দুঃখপ্রকাশ

হামজাকে বাংলাদেশের অধিনায়ক করার প্রস্তাব

  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক মনে করেন, বর্তমানে লাল-সবুজ দলের নেতৃত্বের জন্য হামজা চৌধুরীই হতে পারেন সঠিক ব্যক্তি। তার মতে, হামজাকে অধিনায়ক করা হলে দলের পারফরম্যান্সের উন্নতির পাশাপাশি ফুটবলারদের মাঝেও নতুন উদ্দীপনা তৈরি হবে।
সম্প্রতি হংকং চায়নার বিপক্ষে ম্যাচে নামেমাত্র অধিনায়ক ছিলেন সোহেল রানা, তবে মাঠে প্রকৃত নেতৃত্ব দিতে দেখা গেছে ইংলিশ ক্লাব লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীকেই। আমিনুল মনে করেন, শুরু থেকেই পুরো দলকে উজ্জীবিত করে চলেছেন হামজা। মাঠে তার কৌশল, উপস্থিতি ও অভিজ্ঞতা দলের অন্যদের জন্য আশীর্বাদস্বরূপ।
এ বিষয়ে গণমাধ্যমে আমিনুল বলেন, আমরা যদি হামজাকে অধিনায়ক করি, তাহলে পুরো দল এবং দর্শক উভয়ই উজ্জীবিত হবে। এখন একেক সময় একেকজনকে অধিনায়কত্ব দেওয়া হয়, যা খেলোয়াড়দের মধ্যে দ্বিধা তৈরি করতে পারে। কিন্তু হামজার নেতৃত্বে এসব প্রশ্নের সুযোগ থাকবে না।
এদিকে, দলের পারফরম্যান্সে ধারাবাহিক ব্যর্থতার কারণে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার বিদায়ও চান এই সাবেক গোলরক্ষক। তার মতে, কোচের কৌশল এবং খেলোয়াড়দের মধ্যকার বোঝাপড়া মিলছে না, তাই নিজের দায়িত্ববোধ থেকেই কোচের পদত্যাগ করা উচিত। না হলে, বাফুফের উচিত তাকে বিদায় জানানো।
দীর্ঘদিন আমরা কাবরেরাকে দেখেছি, কিন্তু আশানুরূপ ফল পাচ্ছি না। যদি তিনি নিজে সরে না দাঁড়ান, তাহলে ম্যানেজমেন্টের উচিত পদত্যাগে বাধ্য করা,— বলেন আমিনুল।
মানসিক দৃঢ়তা এবং ফিটনেস উন্নয়নের বিষয়েও জোর দেন তিনি। হংকং চায়নার বিপক্ষে ম্যাচে শেষ মুহূর্তের হারের পর দলে একজন মনোবিদ নিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি।
আমি জানি না দলে কোনো মনোবিদ আছে কিনা। তবে আমি মনে করি, এখনই একজন মনোবিদ নিয়োগ দেওয়া উচিত, যাতে খেলোয়াড়রা মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে তাদের সর্বোচ্চটা দিতে পারে,— বলেন তিনি।
এছাড়াও, ডিফেন্স এবং গোললাইনে যে দুর্বলতা রয়েছে, তা দ্বিতীয় ম্যাচের আগেই সমাধানের পরামর্শ দেন সাফ জয়ী এই গোলরক্ষক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।