1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

গাজায় ভয়াবহ বিমান হামলার পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা ইসরায়েলের

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : গাজার দক্ষিণে ভয়াবহ বিমান হামলার পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে ইসরায়েল। তবে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। ফলে সেখানে মানবিক সংকট আরও ঘনীভূত হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল থেকে গাজার খান ইউনিস, নুসাইরাত, রাফাহ ও আল-জাওয়াইদা এলাকায় একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আকাশজুড়ে ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুণ্ডলী। এসব হামলায় বহু মানুষ নিহত হন। স্থানীয় হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে অধিকাংশই শিশু। আহতদের নাসের হাসপাতালে নেওয়া হয়েছে।
গাজার আল-আওদা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আল-জাওয়াইদা শহরে চালানো এক হামলায় ফিলিস্তিনি সংগঠন হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডের এক কমান্ডারসহ আরও কয়েকজন নিহত হয়েছেন।
একইদিন, মধ্য গাজার একটি আবাসিক এলাকায় চালানো আরেক হামলায় ধ্বংস হয় একটি মিডিয়া প্রোডাকশন কোম্পানির ভ্যান ও সম্প্রচার সরঞ্জাম। নিহত হন কোম্পানির একজন সম্প্রচার প্রকৌশলী ও তার শিশু সন্তান। সহকর্মীরা জানিয়েছেন, ওই এলাকাটি ছিল সম্পূর্ণ বেসামরিক এবং সেখানে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কর্মীরাও কাজ করছিলেন। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো।
তেল আবিবের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলি সেনাদের ওপর হামলার জবাবেই এই অভিযান চালানো হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, হামাসকে এর চরম মূল্য দিতে হবে। তবে হামাস পক্ষ থেকে দাবি করা হয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের দায় তাদের নয়, বরং ইসরায়েলই প্রথম হামলা চালিয়েছে।
এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রাজনৈতিক পর্যায়ের নির্দেশনা অনুযায়ী এবং সংঘর্ষের পর যুদ্ধবিরতি আবার কার্যকর করা হয়েছে। তবে গাজায় প্রবেশ করা সব ত্রাণবাহী ট্রাকের চলাচল আপাতত স্থগিত রাখা হয়েছে।
এই পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার পূর্বনির্ধারিত ইসরায়েল সফর একদিনের জন্য স্থগিত করেছেন। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নিশ্চিত করতে চাই পরিস্থিতি শান্তিপূর্ণভাবে চলুক। হামাস কিছুটা উত্তেজনা তৈরি করেছিল, তবে আমরা বিষয়টি মোকাবিলা করব।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।