1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : অবশেষে বাংলাদেশের জন্য সিরিজের চূড়ান্ত লড়াই শুরু হয়েছে। ঘরের মাঠে উইকেটের সুবিধা নিয়ে সহজ জয়ের আশা করেছিল টাইগাররা, কিন্তু সিরিজের দ্বিতীয় ম্যাচে অবিশ্বাস্যভাবে ম্যাচ টাই করে বসে বাংলাদেশ। পরে সুপার ওভারে অদ্ভুত ব্যাটিংয়ের কারণে হেরে যাওয়ায় সিরিজের শেষ ম্যাচ এখন এক অলিখিত ফাইনাল হিসেবে পরিণত হয়েছে।
আজ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিং করেছে বাংলাদেশ। এই ম্যাচে কোনো পরিবর্তন নেই একাদশে।
টাইগারদের জন্য ওয়ানডে ফরম্যাটে সময়টা ভালো যাচ্ছে না। সর্বশেষ ১০ টি ওয়ানডে সিরিজের মধ্যে মাত্র ২টিতে জয় পেয়েছে তারা। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের রেকর্ডও কিছুটা ম্লান। আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের পর এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারার শঙ্কায় বাংলাদেশ।
২০১১-১২ মৌসুমের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ আর কোনো সিরিজ হারায়নি। তাই দীর্ঘ এক দশকের বেশি সময় পর এবার সিরিজ হারার ঝুঁকিতে রয়েছে টাইগাররা।
বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ক্রিকেটারদের র‌্যাংকিংয়ে সেরা আট দলের মধ্যে থাকতে হবে (স্বাগতিক দেশ বাদে)। বাকিদেরকে বাছাইপর্বে অংশ নিতে হবে।
বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম, নুরুল হাসান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ
ব্রেন্ডন কিং, আলিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক/উইকেটকিপার), আকিম অগাস্তে, শেরফানে রাদারফোর্ড, জাস্টিন গ্রেভস, রোস্টন চেজ, আকিল হোসেন, খারি পিয়েরে, গুদাকেশ মোতি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।