1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
মহানগর ছাত্রশিবিরের দুই দিনব্যাপী সাথী শিক্ষাশিবির অনুষ্ঠিত সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার : প্রধান তথ্য অফিসার খুলনা মফস্বল প্রেসক্লাবে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত পাইকগাছায় জেলে কার্ডের চাল বিতরণে কার্ড প্রতি ১’শ টাকা করে আদায়ের অভিযোগ হরমুজের থেকেও বড় বাধা অন্তর্বর্তী সরকারের মার্কিন চুক্তি: দেবপ্রিয় ইরানের বন্দরে অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়া হবে খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’ বিএনপি সমর্থকদের কাছে রাশেদ প্রধানের দুঃখপ্রকাশ

বিগ ব্যাশে খেলার অনুমতি পেলেন বাবর-রিজওয়ানরা

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : আগামী ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হতে যাচ্ছে বিগ ব্যাশ লিগ (বিবিএল)। পাকিস্তানের শীর্ষ ক্রিকেটাররা এই আসরে খেলার অনুমতি পেয়েছেন। গত সেপ্টেম্বরে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার বিষয়ে অনাপত্তিপত্র বা এনওসি দেওয়ার ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার সেই সমস্যার সমাধান হলো।
এবারের বিগ ব্যাশে ছয়জন পাকিস্তানি ক্রিকেটার দল পেয়েছেন। তারা হলেন- বাবর আজম (সিডনি সিক্সার্স), শাহীন শাহ আফ্রিদি (ব্রিসবেন হিট), মোহাম্মদ রিজওয়ান (মেলবোর্ন রেনেগেডস), হাসান আলী (অ্যাডিলেড স্ট্রাইকার্স), হারিস রউফ (মেলবোর্ন স্টারস)। এছাড়া শাদাব খান খেলবেন সিডনি থান্ডারের হয়ে, যেখনে সতীর্থ হিসেবে পাবেন ভারতের রবিচন্দ্রন অশ্বিনকে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ জানিয়েছেন, সকল পাকিস্তানি খেলোয়াড়কে প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা খুবই উচ্ছ্বসিত যে বিগ ব্যাশে কিছু দারুণ পাকিস্তানি ক্রিকেটার অংশ নিচ্ছেন। সেরা আন্তর্জাতিক খেলোয়াড়রা থাকলে লিগ আরও আকর্ষণীয় ও বৈশ্বিক মানসম্পন্ন হয়।’
উল্লেখ্য, আগামী ১৪ ডিসেম্বর শুরু হয়ে ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে বিগ ব্যাশ লিগ। একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করা হতে পারে। বিগ ব্যাশে খেলার অনুমতি দিলেও বিপিএলের বিষয়ে কিছু জানায়নি পিসিবি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।