প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৯:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ণ
পাইকগাছার চাঁদখালীতে ধানের শীষের লিফলেট বিতরণ
পাইকগাছা প্রতিনিধি : তারেক রহমানের ৩১ দফার আলোকে পাইকগাছায় চাঁদখালী বাজারে ধানের শীষের লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও খুলনা- ৬ (পাইকগাছা -কয়রা) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন মনোনয়ন প্রত্যাশী ডা. আব্দুল মজিদ এর পক্ষে চাঁদখালী ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এসকল কর্মসূচি পালন করা হয়। লিফলেট বিতরণ শেষে চাঁদখালী বাজারে ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। প্রধান বক্তা ছিলেন, উপজেলা কৃষক দলের সভাপতি জনাব মেছের আলি সানা। বিশেষ অতিথি ছিলেন, জেলা ওলামা দলের সদস্য সচিব আলহাজ্ব হাফেজ আবু মুসা, আসাদুজ্জামান ময়না, নাজমুল হুদা মিন্টু। এসময় দলীয় নেতা-কর্মীদের মধ্যে সেকেন্দার আলী, সোরহাব আলী, আজিবর গাজী, আব্দুল কুদ্দুস, রানা, সাদ্দাম হোসেন, শহিদুল ইসলাম, মুক্তার হোসেন, ইসমাইল হোসেন, বারিক গাজী, সাঈদ, সাহেব আলী, আলম সরদার, শরিফুল, সহিল উদ্দিন, কালাম, শফিক সদ্দার, আজারুল প্রমুখ উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত