1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

শ্লীলতাহানির শিকার অজি নারী ক্রিকেটার, ভারতীয় মন্ত্রীর মন্তব্যে তোলপাড়

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : ভারতে বিশ্বকাপ খেলতে এসে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার অনাকাঙ্ক্ষিতভাবে শ্লীলতাহানির শিকার হওয়ার পর যখন বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে, তখনই বিতর্ক উসকে দিলেন মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাশ বিজয়ভার্গিয়া। তিনি অস্ট্রেলীয় ক্রিকেটার এবং সংশ্লিষ্ট সবার জন্য এই ঘটনাকে ‘শিক্ষা’ ও ‘স্মরণীয়’ বলে উল্লেখ করেছেন। মন্ত্রী ক্রিকেটারদের নিরাপত্তা কর্মীকে না জানানো কিংবা স্থানীয় প্রশাসনকে অবহিত না করার বিষয়টিকেও দায় হিসেবে দেখছেন। বিজেপির এই সংসদ সদস্যের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে সমালোচনা।
এনডিটিভি’র সঙ্গে আলাপকালে কৈলাশ বিজয়ভার্গিয়া এই দুর্ভাগ্যজনক ঘটনাটিকে লঘু করে দেখার চেষ্টা করেছেন। তিনি বলেন, ‘যখনই কোনো খেলোয়াড় বাইরে যাবে, এমনকি আমরা যখন বাইরে যাই, আমরা অন্তত স্থানীয় অভিভাবককে জানাই। আমার মনে হয় এটি তাদের জন্য ভবিষ্যতে স্মরণীয় হয়ে থাকবে, আমরা ভেন্যু ত্যাগ করার আগে আমাদের নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তি অথবা স্থানীয় প্রশাসনকে জানাব। যেহেতু ক্রিকেটারদের নিয়ে মানুষের মাঝে অনেক উন্মাদনা আছে।’
মধ্যপ্রদেশের এই মন্ত্রী ইংল্যান্ডের এক ফুটবলারের উদাহরণ টেনে বলেন, খেলোয়াড়দের নিজেদের জনপ্রিয়তার পরিমাণ বুঝতে হবে এবং সতর্ক থাকতে হবে। মন্ত্রী আরও যোগ করেন, ‘যে ঘটনা ঘটেছে– এটি সবার জন্য শিক্ষা, আমাদের জন্য এমনকি খেলোয়াড়দের জন্যও। তারা কাউকে জানিয়ে বের হয়নি, কাউকে কিছু বলেনি। কিন্তু তারা এখান থেকে শিখবে এবং ভবিষ্যতে সতর্ক থাকবে।’ মন্ত্রীর এমন মন্তব্যকে অবশ্য ‘দুর্ভাগ্যজনক ও খুবই জঘন্য’ বলে উল্লেখ করে নিন্দা জানিয়েছে কংগ্রেস।
গত ২৩ অক্টোবর সন্ধ্যায় ইন্দোরের খাজরানা রোড অঞ্চলে একটি ক্যাফেতে যাচ্ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। হোটেল থেকে বেরোনোর পরই এক মোটরসাইকেল আরোহী তাদের অনুসরণ করতে থাকে। ক্যাফের দিকে যাওয়ার সময় বাইকটি তাদের কাছে এসে অশ্লীলভাবে শরীর স্পর্শ করে দ্রুত পালিয়ে যায়। দ্রুত ওই ক্রিকেটাররা হোটেলে বার্তা পাঠান। তাদের অভিযোগের ভিত্তিতে এমআইজি থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ ও ৭৮ নম্বর ধারায় এফআইআর দায়ের করা হয়। পরবর্তীতে অভিযুক্ত আকিল আলিয়াস নৈত্রকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রসঙ্গত, চলমান নারী বিশ্বকাপে ইন্দোরে অবস্থানকালে এই ঘটনাটি ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) রাতেই অস্ট্রেলিয়া হোলকার স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৯৭ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটের বড় জয়ে লিগপর্ব শেষ করে। তারা ৭ ম্যাচে ৬ জয় নিয়ে ১৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে ৩০ অক্টোবর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।