1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মহানগর ছাত্রশিবিরের দুই দিনব্যাপী সাথী শিক্ষাশিবির অনুষ্ঠিত সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার : প্রধান তথ্য অফিসার খুলনা মফস্বল প্রেসক্লাবে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত পাইকগাছায় জেলে কার্ডের চাল বিতরণে কার্ড প্রতি ১’শ টাকা করে আদায়ের অভিযোগ হরমুজের থেকেও বড় বাধা অন্তর্বর্তী সরকারের মার্কিন চুক্তি: দেবপ্রিয় ইরানের বন্দরে অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়া হবে খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’ বিএনপি সমর্থকদের কাছে রাশেদ প্রধানের দুঃখপ্রকাশ

জাতীয় দলের দায়িত্ব ছাড়ছেন সালাউদ্দিন

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : বিগত কিছুদিনে যেভাবে আলোচনা হচ্ছিল মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে, ‘কঠিন’ কিছুর শঙ্কাই ছিল। হলোও তাই, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাথে সম্পর্কের ইতি টানছেন তিনি।
আসন্ন আয়ারল্যান্ড সিরিজের পর জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের পদ ছাড়তে যাচ্ছেন সালাউদ্দিন। এক বছর দায়িত্ব পালনের পর হঠাৎ এ সিদ্ধান্ত নিয়েছেন দেশের ক্রিকেটের পরিচিত এই মুখ।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ সূত্রে জানা গেছে, তিনি ইতোমধ্যে বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়েছেন। মূলত বর্তমান দায়িত্বে আনন্দ না পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আয়ারল্যান্ড সিরিজ দিয়েই ঘটছে তার পথচলার ইতি।
সালাহউদ্দিন গত বছরের ৫ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে যুক্ত হন, ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল তার সাথে। তবে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।
ডেভিড হেম্পকে সরিয়ে দেয়ার পর থেকে সহকারী কোচের দায়িত্বের পাশাপাশি ব্যাটিং কোচের দায়িত্ব পালন করে আসছিলেন সালাউদ্দিন। তবে সাম্প্রতিক সময়ে দলের ব্যাটিং ব্যর্থতা তাকে করেছে সমালোচিত।
ফলে তাকে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। এরই মাঝে আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দিয়েছে তারা। এমতাবস্থায় সহকারী কোচের দায়িত্বও ছাড়ছেন সালাউদ্দিন।
উল্লেখ্য, দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে বৃহস্পতিবার বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড। সিলেটে প্রথম টেস্ট শুরু ১১ নভেম্বর। এরপর ঢাকায় ১৯ তারিখ থেকে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
পরে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রাম চলে যাবে দু’দল। ম্যাচগুলো হবে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।