1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খোকসা বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী অনুষ্ঠিত ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা

‘লজ্জার’ হার আখ্যা ভারতীয় গণমাধ্যমের, সমর্থকরা বলছেন ভারত ‘শেষ’!

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : ২২ বছর পর ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। গতকাল ঢাকা জাতীয় স্টেডিয়ামে মোরসালিনের একমাত্র গোলে তারা ১-০ ব্যবধানে জয় তুলে নেয়। স্বাভাবিকভাবেই এমন সাফল্যে স্বাগতিক ফুটবলার থেকে সমর্থকদের উচ্ছ্বাস যেন বাঁধ মানছিল না। অন্যদিকে, রাজ্যের হতাশা ছিল ভারতীয় ডাগআউটে। অনেকটা মাথা নিচু করেই মাঠ ছাড়ে খালিদ জামিলের শিষ্যরা। দেশটির গণমাধ্যমেও এমন হারকে ‘লজ্জার’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
দক্ষিণ এশিয়ান ডার্বির পর ভারতের বেশকিছু গণমাধ্যম বিশ্লেষণ করে দেখা গেছে, দ্য হিন্দু, এনডিটিভি, ফার্স্ট পোস্টসহ বেশিরভাগ মূলধারার সংবাদমাধ্যমগুলোতে ভারতের হারকে লজ্জার হিসেবে চিত্রায়িত করা হয়েছে।
২০০৩ সালে ঢাকা স্টেডিয়ামেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মতিউর মুন্নার গোল্ডেন গোলে বাংলাদেশ ভারতকে পরাজিত করেছিল। ২২ বছর পর এবার একই মাঠে বাংলাদেশ জিতল শেখ মোরসালিনের গোলে। বাংলাদেশ ম্যাচের ১২ মিনিটে লিড নেয়। শেষ পর্যন্ত তার গোলেই অবিস্মরণীয় জয়ের মুহূর্ত।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবল বদলে গেছে এক ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর ছোঁয়ায়। তার দেখানো পথে হেঁটে লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়েছেন একে একে সামিত সোম, ফাহামিদুল, জায়ান আহমেদ ও কিউবা মিচেলরা। অন্যদিকে, ভারতের ফুটবল যেন অস্তাচলে। অবসর ভেঙে দ্বিতীয় দফায় দলে ফিরেও খুব একটা সুবিধা করতে পারেননি কিংবদন্তী সুনীল ছেত্রীরা। গতকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচে স্কোয়াডেই ছিলেন না। কোচ বদলেও সাফল্য আসছে না।
এশিয়ান কাপ ২০২৭-এর বাছাইপর্বে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল দুই দলেরই। তবু ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে মঙ্গলবার রাতের ম্যাচটিকে ভারত দেখছিল ‘মানরক্ষার’ লড়াই হিসেবে। অন্যদিকে, বাংলাদেশের কাছে ছিল নিজেদের নবজাগরণের শক্তি জানান দেওয়ার মিশন। ২২ বছরের পুরোনো স্মৃতি ফিরিয়ে বাংলাদেশ আবারও হারাল ভারতকে। চলতি বছরের মার্চে শিলংয়ে দুই দলের প্রথম লেগের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারত ১৩৬ নম্বরে, বাংলাদেশ ১৮৩ নম্বরে অবস্থান করছে।
হারের পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়
হাই-ভোল্টেজ ম্যাচটি শেষে ভারতের সমর্থকদের ক্ষোভ উপচে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বাংলাদেশের বিপক্ষে হার যেন হজম করতে পারছেন না ম্যান ইন ব্লুর সমর্থকরা। কোচ খালিদ জামিলকেও কাঠগড়ায় তুলছেন কেউ কেউ।
গতকাল বাংলাদেশের বিপক্ষে হারের ফলে এশিয়ান কাপ বাছাইয়ে পাঁচ ম্যাচে ভারতের জয়ের সংখ্যা শূন্যই থাকল। গ্রুপ ‘সি’-র তলানিতে নেমে গেছে তারা—বহু বছরের মধ্যে এটাই ভারতের সবচেয়ে বাজে পারফরম্যান্স। বিপরীতে বাংলাদেশের জন্য ম্যাচটি ছিল উৎসবের উপলক্ষ্য যেন। যদিও পরের পর্বে যাওয়ার সুযোগ নেই, তবুও এ জয় ভিন্নমাত্রা যোগ করেছে বাংলাদেশের ফুটবলে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।