1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

জানুয়ারিতে ঢাকায় আসছে ফুটবল বিশ্বকাপের ট্রফি

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : আগামী বছরের জানুয়ারিতে ঢাকায় আসছে ফুটবলের সর্বোচ্চ আসরের প্রতীক, বিশ্বকাপ ট্রফি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ফিফা ও তাদের পৃষ্ঠপোষক কোকাকোলা প্রতি আসরেই বিশ্বকাপ শুরু হওয়ার আগে ট্রফি ট্যুরের আয়োজন করে থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আগামী ১৪ জানুয়ারি ঢাকায় এসে ফুটবলপ্রেমীদের সামনে উন্মুক্ত করা হবে এই বিশ্বকাপ ট্রফি। যদিও রাজধানীর কোন স্থানে ট্রফি প্রদর্শন করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি।
ফাহাদ করিম বলেন, ইনশা আল্লাহ, জানুয়ারিতে ঢাকায় আসবে বিশ্বকাপ ট্রফি। এর আগে দিল্লি ও গুয়াহাটিতে প্রদর্শন করা হবে।
ঢাকায় এর আগেও ট্রফি প্রদর্শন করা হয়েছে। ২০২২ সালের বিশ্বকাপের আগে জুনে ৩৬ ঘণ্টার সফরে ঢাকায় ট্রফি আসে। তখন সঙ্গে ছিলেন ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডার ক্রিস্তিয়ান কারেম্বু ও ফিফার সাত প্রতিনিধি।
ট্রফি প্রদর্শনের সঙ্গে বিভিন্ন আয়োজনও করা হয়েছিল, যার মধ্যে ছিল কনসার্টও। এছাড়া ২০১৩ ও ২০০২ সালেও ঢাকায় বিশ্বকাপ ট্রফি প্রদর্শিত হয়েছিল।
বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় এবং দেশের রাষ্ট্রপ্রধান ছাড়া ট্রফি স্পর্শ করার অধিকার কারও নেই। আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপের ২৩তম আসর, যা তিনটি ভেন্যু—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।