1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

টেস্টে বাংলাদেশের সর্বাধিক উইকেটশিকারী এখন তাইজুল

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : অপেক্ষাটা ছিল কেবল সময়ের। আয়ারল্যান্ডের প্রথম ইনিংসেই সাকিব আল হাসানের ২৪৬ উইকেটের রেকর্ড ছুঁয়ে ফেলেছিলেন তাইজুল ইসলাম। আজ শনিবার (২২ নভেম্বর) আইরিশদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই টেস্টে এককভাবে বাংলাদেশের সর্বাধিক উইকেটশিকারী বনে গেলেন অভিজ্ঞ এই স্পিনার।
ইনিংসের ষষ্ঠ ওভারে আইরিশ ওপেনার অ্যান্ডি বালবার্নিকে ফিরিয়ে তাইজুল চূড়ায় ওঠেন। তার ভেতরে ঢোকা ডেলিভারি ভুল লাইনে খেলে এলবিডব্লিউ হয়ে যান অ‍্যান্ডি বালবার্নি। জোরাল আবেদনে আম্পায়ার সাড়া দিলে রিভিউ নেন আইরিশ অধিনায়ক। তবে এতে লাভ হয়নি। তাকে ফিরতে হয় ১৯ বলে দুই চারে ১৩ রান করে। এটা তাইজুলের ২৪৭তম উইকেট।
এরপর অপর ওপেনার পল স্টার্লিংও শিকার হয়েছেন বাংলাদেশি স্পিনারের। তার ফুলার লেন্থের বলটি টার্ন করে ভেতরে ঢুকছিল। স্টার্লিং ফ্লিক করতে চেয়েছিলেন। তবে দুর্দান্ত রিফ্লেক্স দেখিয়ে শর্ট লেগে অবিশ্বাস্য এক ক্যাচ নেন মাহমুদুল। হতাশা গোপন না করে ড্রেসিংরুমের পথ ধরেন স্টার্লিং। ১০ ওভারে আইরিশদের সংগ্রহ ২ উইকেটে ৩৬ রান। জিততে হলে তাদের মেলাতে হবে ৫০৯ রানের অসম্ভব সমীকরণ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।