1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খোকসা বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী অনুষ্ঠিত ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা

বাহরাইনকে হারিয়ে টানা চতুর্থ জয় বাংলাদেশের

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : চীনে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বে দারুণ ছন্দ ধরে রাখল বাংলাদেশ। গ্রুপ ‘এ’-তে শুক্রবার বাহরাইনকে ২–১ গোলে হারিয়ে চার ম্যাচে চার জয় তুলে নিল লাল–সবুজের যুবারা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। প্রথমার্ধে একের পর এক সুযোগ তৈরি হলেও গোলের দেখা মিলছিল না। ম্যাচের খেলা ৩০ মিনিট হওয়ার আগেই রিফাত কাজী আগেই দুইবার গোলের খুব কাছে গিয়েছিলেন। কিন্তু বাহরাইনের গোলরক্ষক দু’বারই দুর্দান্ত সেভে দলকে বাঁচান।
৩৪তম মিনিটে বাংলাদেশ রক্ষা পায় ডিফেন্ডার কামাল মৃধার দারুণ ক্লিয়ারেন্সে। গোললাইন থেকে শট ঠেকিয়ে দেন তিনি। ফ্রি-কিক আর কর্নার পেয়ে চাপ ধরে রাখলেও বিরতির আগে গোল পায়নি বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে চাপ আরও বাড়ায় লাল–সবুজরা। অবশেষে ৫৯তম মিনিটে আসে অপেক্ষার গোল। দীর্ঘ থ্রো-ইন থেকে গোল করেন বায়েজিদ বস্তামী। এরপর ৭২তম মিনিটে দারুণ এক দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ মানিক। মাঝমাঠ থেকে নাজমুল হুদা ফয়সালের নিখুঁত পাস থেকেই তৈরি হয় সেই সুযোগ।
৮৫তম মিনিটে হোসেইন জুবায়েরের গোলে একটি গোল শোধ দেয় বাহরাইন। শেষ মুহূর্তে চাপ তৈরি করলেও গোললাইন রক্ষক আলিফ রহমান কয়েকটি গুরুত্বপূর্ণ সেভে জয় নিশ্চিত করে ফেলে বাংলাদেশ। এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোববার স্বাগতিক চীনের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।