1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

মুস্তাফিজকে শর্তসাপেক্ষে আইপিএল খেলতে দেবে বিসিবি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : আইপিএল নিলামে রেকর্ড দামে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। রেকর্ড দামে দল পাওয়ার পর থেকেই আলোচনা চলছিল, পুরো টুর্নামেন্ট খেলতে পারবেন কি না ফিজ। এবার সেই প্রশ্নের পরিষ্কার উত্তর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানান, মুস্তাফিজকে আইপিএলের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়েছে। তবে মাঝপথে ৮ দিনের জন্য দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলতে হবে তাকে।
ফাহিম বলেন,“মুস্তাফিজকে আমরা পুরো আইপিএলের জন্য এনওসি দিয়েছি। তবে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ খেলতে সে দেশে ফিরবে।”
এই সময় আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও ওই ম্যাচগুলোতে মুস্তাফিজকে পাওয়া যাবে না।
উল্লেখ্য, আইপিএলের নিলামে তুমুল প্রতিযোগিতার পর ৯ কোটি ২০ লাখ ভারতীয় রুপিতে (বাংলাদেশি টাকায় ১২ কোটির বেশি) মোস্তাফিজকে দলে নিয়েছে তার আইপিএল ফ্র্যাঞ্চাইজি।
আগামী ১৫ মার্চ শুরু হয়ে ৩০ মে পর্যন্ত চলবে আইপিএলের এবারের আসর। টুর্নামেন্টের শেষের দিকে এবং মে মাসের মাঝামাঝি সময়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের কারণেই মূলত মুস্তাফিজকে দেশে ফিরতে হবে।
ঘরের মাঠে সিরিজে মোস্তাফিজকে ছাড়া খেলার সুযোগ কেন নেওয়া হলো না, এমন প্রশ্নের জবাবে ফাহিম জানান, ওয়ানডে র‍্যাঙ্কিং গুরুত্বপূর্ণ হওয়ায় ঝুঁকি নিতে চায় না বোর্ড।
তিনি বলেন, “বিশ্বকাপে সরাসরি খেলার জন্য আমাদের র‍্যাঙ্কিং খুব গুরুত্বপূর্ণ। আমরা এখন নিরাপদ অবস্থানে নেই, তাই এই জায়গায় কোনো ছাড় দিতে চাই না।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।