1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জে সেনাবাহিনীর নিরাপত্তা তৎপরতা জোরদার

  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

সফিক শিমুল ( গোপালগঞ্জ) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জ জেলাজুড়ে বাংলাদেশ সেনাবাহিনীর আভিযানিক তৎপরতা জোরদার করা হয়েছে।

নির্বাচনী পরিবেশ নিরাপদ রাখতে সেনাবাহিনীর সদস্যরা জেলার বিভিন্ন জনবহুল, গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে নিরাপত্তা তল্লাশি চৌকি স্থাপন করে নিয়মিত টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন।
চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশির পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। একই সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জননিরাপত্তা এবং একটি শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অবাধ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের আভিযানিক কার্যক্রম নির্বাচনকালীন সময় পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।