1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে: মির্জা ফখরুল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের পক্ষের যে শক্তি রয়েছে তারা আগামী নির্বাচনকে সুষ্ঠু অবাধ ও নিরেপক্ষ করে বিএনপিকে বিজয়ী করবে।’
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি।
ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য সংগ্রাম লড়াই করেছেন, কারাভোগ করেছেন এবং শেষ দিন পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন। কিন্তু দেশ ছেড়ে যাননি।’
বিএনপি চেয়ারপারসনের দেশের প্রতি ভালোবাসা, মাটির প্রতি ভালোবাসাই সবাইকে অলোড়িত করেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, ‘দেশের এই ক্রান্তিলগ্নে যখন তার অভিভাকত্ব সবচেয়ে বেশি দরকার ছিল, সে সময় তার চলে যাওয়ায় মানুষ মর্মাহত হয়েছে। এ কারণে দেশনেত্রীর জানাজায় সবাই সমবেত হয়েছেন, চোখের পানি ফেলেছেন। তারা জানাজায় এই আশা নিয়ে গেছেন- তার চলে যাওয়ার মধ্য দিয়ে দেশের মানুষ গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য কর্তব্য পালন করবেন।’
তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা, সেটি জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করবে। তারেক রহমানের নেতৃত্বই স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে সুসংহত করবে এটি মানুষ বিশ্বাস করে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।