1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

সাতক্ষীরা কৃষি গবেষণা ইনস্টিটিউটের নৈশ প্রহরীর লাশ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদরের বিনেরপোতা কৃষি গবেষণা ইন্সটিটিউটের এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে ইনস্টিটিউটের বরাদ্দকৃত রুম থেকে তার লাশ উদ্ধার হয়।

নিহতের নাম মোঃ শাহজাহান আলী সরদার। তিনি সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের কালিবাড়ি গ্রামের বাসিন্দা।

জানা গেছে , বুধবার সকালে তার রুমে ডাকাডাকি করে কোন সড়া না মেলায় কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। কৃষি গবেষণা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা এস,এম মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর থানার এক পুলিশ কর্মকর্তা জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।