1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

কালিয়ায় সাবেক প্রধানমন্ত্রীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া(নড়াইল) : নড়াগাতী মহিলাদলের উদ্যোগে পরলোকগত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলটি শুক্রবার রাত ৮টায় কালিয়া উপজেলার বাগুডাঙ্গা বাজারে অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলকে কেন্দ্র করে এলাকায় সৌহার্দ্য ও ঐক্যের পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা নুরুজ্জামান (নুরু) এবং অনুষ্ঠান পরিচালনা করেন মল্লিক কামরুজ্জামান (হিটু) । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মল্লিক নাদিরা আক্তার জোসনা আহবায়ক, নড়াগাতী থানা মহিলাদল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা জাহাঙ্গীর বিশ্বাসের স্নেহভাজন ছোটভাই আসলাম বিশ্বাস। এছাড়াও নড়াগাতী থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
শেষে পরলোকগত নেত্রীর রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।