1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নিন্দা

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

বিজ্ঞপ্তি : সংবাদ সংগ্রহ করতে গিয়ে একাত্তর টেলিভিশনের খুলনা প্রতিনিধি রাজু হাওলাদার ও ক্যামেরাপার্সন সোহেল আহমেদকে বাধা প্রদান, লাঞ্ছিত করা, আটকে রাখা এবং ক্যামেরা ভাঙচুরের চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি।

গত বুধবার ( ৩১ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটির মধ্যেও ওয়াসা ভবনে দাপ্তরিক কার্যক্রম চলার খবর পেয়ে বিষয়টি জানতে সেখানে যান রাজু হাওলাদার ও তার ক্যামেরাপার্সন। সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে তাদের সঙ্গে এ অগ্রহণযোগ্য আচরণ করা হয়।

সংগঠনের সভাপতি মোস্তফা জামাল পপলু, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি, কোষাধ্যক্ষ বেল্লাল হোসেন সজলসহ অন্যান্য নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, একজন সাংবাদিককে দায়িত্ব পালনের সময় এভাবে হেনস্তা, লাঞ্ছিত ও আটকে রাখা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এটি ভয় দেখিয়ে সত্য গোপন করার অপচেষ্টা।

নেতৃবৃন্দ মনে করেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ বা প্রশ্রয় ছাড়া সরকারি প্রতিষ্ঠানের ভেতরে এমন ঘটনা ঘটতে পারে না। তাই এই ঘটনার দায় শুধু প্রত্যক্ষ অভিযুক্তদের নয়, সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদেরও নিতে হবে।

অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দোষীদের চিহ্নিত করে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।