1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

টুঙ্গিপাড়ায় রাজনীতি ছাড়ার ঘোষণা মোখলেছুর রহমান খানের

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সকল পদ ও রাজনৈতিক সম্পৃক্ততা থেকে স্বেচ্ছায় ও স্থায়ীভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন পাটগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও নির্মাণ শ্রমিকলীগের সাবেক সহ-সভাপতি মোঃ মোখলেছুর রহমান খান।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬ ) দুপুর ১২টায় টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের উপস্থিতিতে এক লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে মোঃ মোখলেছুর রহমান খান বলেন, দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ব্যক্তিগত ও পারিবারিক সিদ্ধান্তের কারণে তিনি রাজনীতি থেকে সম্পূর্ণভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি স্পষ্ট করে জানান, বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগসহ কোনো রাজনৈতিক দল কিংবা অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত নন।

তিনি আরও উল্লেখ করেন, আজ থেকে তাঁর পূর্ববর্তী সকল দলীয় পদ, দায়িত্ব ও রাজনৈতিক সম্পৃক্ততা থেকে স্বেচ্ছায় ও স্থায়ীভাবে পদত্যাগ করেছেন এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার পরিকল্পনাও নেই।
বর্তমান পেশাগত অবস্থান তুলে ধরে তিনি বলেন, বর্তমানে তিনি একজন ব্যবসায়ী হিসেবে তাঁর নিয়মিত কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছেন। লিখিত বক্তব্যে তিনি সুষ্ঠু, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের স্বার্থে টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, মোঃ মোখলেছুর রহমান খান মরহুম মোস্তাফিজুর রহমান খানের ছেলে। তিনি গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।