1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার (০৩ জানুয়ারি) সকালে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ।
এর আগে এ আসনে অ্যাডভোকেট আতিকুর রহমানকে জামায়াতে ইসলামীর প্রার্থী করা হয়। পরে ১০ দলীয় জোট গঠন করা হলে এই আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে মনোনয়ন দেওয়া হয়।
অ্যাডভোকেট আতিক দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নাহিদ ইসলামকে শুভকামনা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।