1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

বগুড়া-৬ ও ৭ আসন: বৈধ ৫-বাতিল ৪, খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭ আসনে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং চারজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া একজন প্রার্থীর ক্ষেত্রে মৃত্যুজনিত কারণে মনোনয়ন সংক্রান্ত কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।
আজ শনিবার (৩ জানুয়ারি) সকালে বগুড়া-৬ আসনের মনোনয়ন যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান এবং আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রে কোনো ত্রুটি পাওয়া যায়নি। ফলে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তবে ত্রুটির কারণে এই আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। সম্পদের বিবরণী দাখিল না করায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর দিলরুবা নূরী, শিক্ষাগত যোগ্যতার সনদ না জমা দেওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু নুমান মো. মামুনুর রশিদ এবং অসম্পূর্ণ হলফনামা দাখিল করায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর আব্দুল্লাহ আল ওয়াকির মনোনয়ন বাতিল করা হয়।
এদিকে, বেলা ১১টার দিকে বগুড়া-৭ আসনের মনোনয়ন যাচাই-বাছাইয়ে বিএনপির প্রার্থী দলের প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাখিল করা মনোনয়নপত্রের বিষয়ে কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে তার দাখিল করা মনোনয়নপত্র নিয়ে আর কোনো কার্যক্রম চালানো সম্ভব নয়। এ কারণে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে।
তিনি আরও জানান, বগুড়া-৭ আসনে চারজন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়ন বাতিল হয়েছে। দলীয় মনোনয়নপত্রে সভাপতি ও মহাসচিবের স্বাক্ষর না থাকায় বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী আনছার আলীর মনোনয়ন বাতিল করা হয়।
এই আসনে বৈধ প্রার্থীরা হলেন বিএনপির মোরশেদ মিলটন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।