1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একের পর এক বিস্ফোরণ, আগুন

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে স্থানীয় সময় শুক্রবার শেষ রাত থেকে বোমারু বিমানের ওড়ার আওয়াজ এবং একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাজধানীর প্রধান সামরিক ঘাঁটির কয়েকটি স্থাপনায় আগুন ধরেছে এবং সেসব জায়গা থেকে উঠছে কালো ধোঁয়ার কুন্ডলি।
কারাকাসের দক্ষিণ দিকে ভেনেজুয়েলার সেনাবাহিনীর প্রধান ঘাঁটি ফরচুনা অবস্থিত। বিস্ফোরণের অধিকাংশ শব্দ এসেছে সেখান থেকেই। আল জাজিরার প্রতিনিধি লুসিয়া নিউমান জানিয়েছেন, ফরচুনার ভেতরে ও আশপাশের এলাকায় গতকাল শেষ রাত এবং আজ ভোরবেলায় সিরিজ বিস্ফোরণ হয়েছে।
বিস্ফোরণ শুরুর পর থেকেই ফরচুনা ও আশপাশের এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে। আলজাজিরাকে লুসিয়া নিউম্যান বলেন, “ফরচুনা ভেনেজুয়েলার প্রতিরক্ষা বাহিনীর প্রধান ঘাঁটি। আমরা এখনও জানি না যে এই সিরিজ বিস্ফোরণের কারণ কী। এখানে অনেকে ধারণা করছেন, যুক্তরাষ্ট্র মেক্সিকোতে সামরিক অভিযান শুরু করেছে। আবার অনেকে মনে করছেন, প্রেসিডেন্ট মাদুরোকে উৎখাত করার জন্য সেনাবাহিনীর সরকারবিরোধী কর্মকর্তারা অভ্যন্তরীণ নাশকতা চালাচ্ছেন। এখনও নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।”
এদিকে কারাকাসে বিস্ফোরণ শুরুর পর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগণে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু পেন্টাগণের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।