1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

মাদারীপুরে বৃত্তি পরীক্ষায় ২৩৭ জন শিক্ষার্থীর অংশ গ্রহন

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে জৈনদ্দিন মোড়ল স্মৃতি পাঠাগারের উদ্যোগে শিক্ষার্থীদের মেধা বিকাশ, নিয়মিত পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে মাদারীপুর সদর উপজেলার দুই শতাধিক বিদ্যালয়ের ৫ম ও ৮ম শ্রেণীর ২৩৭ জন শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
শনিবার সকাল ১০ টায় শহরের চরমগুগরিয়া মার্চেন্টস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এক’শ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষা পরিদর্শনে এসেছিলেন মাদারীপুর সরকারি গণগ্রন্থাগারের সহকারী কর্মকর্তা রেবেকা সুলতানা ও মাদারীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী জাহান।

জৈনদ্দিন মোড়ল স্মৃতি পাঠাগারের সহ-সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, ‘শিক্ষার্থীদের মেধা বিকাশ, নিয়মিত পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে আগে উপজেলার রাস্তি ইউনিয়নের শিক্ষার্থীদের মধ্যে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার আমরা পুরো সদর উপজেলার দুই শতাধিক বিদ্যালয়ের শিক্ষার্থদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করিয়েছি। আগামীতে এই পরিসর আরো বৃদ্ধি করা হবে।

জৈনদ্দিন মোড়ল স্মৃতি পাঠাগারের সভাপতি মো. ইব্রাহিম মিয়া বলেন, বেসরকারি ভাবে পাঠাগারের উদ্যোগে আয়োজিত উৎসব মুখর পরিবেশে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসেই এই পরীক্ষার ফলাফল আমরা প্রকাশিত করবো। এবং ৫০ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে আমরা একটি অনুষ্ঠান আয়োজন করে এককালীন নগদ অর্থ তুলে দেবো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।