1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

মোরেলগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে
শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ : “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আসছি আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার। তিনি বলেন, সমাজের অসহায়, প্রতিবন্ধী, প্রবীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে সমাজসেবা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ের মাধ্যমে একটি সমতাভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়ে তোলা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সেফাইনুর আরেফিন এবং উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম। তারা সমাজকল্যাণমূলক কার্যক্রমে সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস সমাজসেবা অধিদপ্তরের চলমান বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং সমাজ উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, সারাদেশের ন্যায় স্থানীয়ভাবেও জাতীয় সমাজসেবা দিবস উদযাপনের মাধ্যমে সমাজকল্যাণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।