1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে বিভাগীয় সমন্বয় কমিটির সভা বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও দেশে বেড়েছে সামান্য: জ্বালানি মন্ত্রী আবারও যেকোনো মুহূর্তে শুরু হবে যুদ্ধ: ইরান শিশুকে অপহরণ করে হত্যা: দুজনের যাবজ্জীবন, একজনের ১৪ বছরের কারাদণ্ড ব্যবসায়ীদের প্ল্যাটফর্ম হিসেবে এফবিসিসিআইকে শক্তিশালী করার উদ্যোগ : বাণিজ্যমন্ত্রী নড়াইলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা দশমিনায় আঙ্গুর চাষে কৃষি উদ্যোক্তা আকরামের নতুন চমক বটিয়াঘাটা বিএনপি নেতার মায়ের দাফন সম্পন্ন সাতক্ষীরায় কদর বেড়েছে কাঁচা টক আমের খুলনা কেন্দ্রীয় খাদ্য গুদাম হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের জরুরি আলোচনা সভা

জুলাই যোদ্ধা তাহরিমা জামান সুরভীর দুই দিনের রিমান্ড

  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জামান সুরভীর বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলায় দুই দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (৫ জানুয়ারি) গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শুনানি শেষে এ আদেশ দেন।
কালিয়াকৈর থানার পুলিশ আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করলেও শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুরভীর আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান।
এর আগে গত ২৫ ডিসেম্বর গাজীপুরে নিজ বাসা থেকে তাহরিমা জামান সুরভীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলনসংক্রান্ত মামলায় জড়ানোর ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা আদায় করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তদন্তে উঠে আসে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া তাহরিমা জামান সুরভীই ওই চক্রের মূল নেতৃত্বে ছিলেন। অভিযোগ অনুযায়ী, চক্রটি বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা আদায় করেছে।
মামলার বিবরণ সূত্রে গণমাধ্যমে আরও বলা হয়, গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে অর্থ আদায় করা হয়। আসামি বানানো, পুলিশি হয়রানি ও গ্রেফতারের ভয় দেখানোর পাশাপাশি ‘মীমাংসা’ করে দেওয়ার প্রলোভনে বিপুল অঙ্কের টাকা দাবি ও আদায় করা হয়।
এ বিষয়ে সুরভীর আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান বলেন, মামলায় এখন পর্যন্ত কোনো জব্দ তালিকা নেই এবং কোনো চার্জশিটও দাখিল হয়নি। কবে নাগাদ চার্জশিট দেওয়া হবে, তা জানা নেই। এর আগে আদালত সুরভীর জামিন আবেদন নামঞ্জুর করেন। আজ শুনানিতে পুলিশ রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেন।
তাহরিমার বাবা মো. সেলিম বলেন, যখন আমার মেয়ে তাহরিমাকে গ্রেপ্তার করে তখন আমি বাসায় ছিলাম না।
আমি ৪০ দিন তাবলিগের চিল্লায় চলে আসি। জুলাই আন্দোলনে সরকার পতনের সময় আমার মেয়ে অংশগ্রহণ করে। তার বয়স ১৮ বছর। তবে আমার মেয়ের বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।