1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

কোনো আলাপ-আলোচনা ছাড়াই মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে ভারতীয় বোর্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : তিন দিন পেরিয়ে গেলেও মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যু নিয়ে কথাবার্তা চলছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওপর তোপ দেগেছেন দেশি-বিদেশি ক্রিকেটাররা। এবার সামনে এল চমকপ্রদ এক তথ্য। নিজেদের মধ্যে কোনোরকম আলাপ-আলোচনা ছাড়াই মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত বিসিসিআই নিয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
বিসিসিআইয়ের সদস্যরা আলাপ-আলোচনা করে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়নি বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের আজকের এক প্রতিবেদন থেকে জানা গেছে। এমনকি আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্যরাও এ ব্যাপারে কোনোরকম আলোচনা করেননি।
মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত বিসিসিআইয়ের একেবারে শীর্ষ পর্যায় থেকে এসেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন ইন্ডিয়ান এক্সপ্রেসকে। বিসিসিআইয়ের সেই কর্মকর্তা বলেন, ‘মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা সংবাদমাধ্যমের কাছ থেকে জানতে পেরেছি। কোনোরকম আলাপ-আলোচনা করা হয়নি।এমনকি আমাদের কাছ থেকে পরামর্শটুকু নেওয়া হয়নি।’
সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস—এই পাঁচ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬০ ম্যাচে ৮.১৩ ইকোনমিতে নিয়েছেন ৬৫ উইকেট। ২০২৪ সালে চেন্নাই সুপার কিংস তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দিয়েছে। গতবার জেক ফ্রেজার ম্যাগার্ক না খেলায় দিল্লি ক্যাপিটালস টুর্নামেন্টের মাঝপথে নেয় মোস্তাফিজকে। তবে এবার বাংলাদেশ-ভারত রাজনৈতিক সম্পর্কের বলি হয়েই মূলত এবার আইপিএল খেলতে পারছেন না তিনি।
১৬ ডিসেম্বর আবুধাবিতে আইপিএল নিলাম থেকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে (১২ কোটি ৩৪ লাখ টাকা) মোস্তাফিজকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলে সর্বোচ্চ দামি ক্রিকেটার বনে গিয়েছিলেন তিনি।
তবে বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া ৩ জানুয়ারি বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছিলেন, মোস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে বোর্ডের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই বাংলাদেশের এই তারকা বাঁহাতি পেসারকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। মোস্তাফিজকে বাদ দেওয়ার পর কলকাতার পেজে ফলোয়ার যেমন কমে যাচ্ছে, তেমনি পোস্টগুলো অ্যাংরি-হাহা রিঅ্যাকশন ও নেতিবাচক মন্তব্যে সয়লাব হচ্ছে।
নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসি এখন বিশ্বকাপের নতুন সূচি তৈরি করছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে। এমনকি মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশও দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।