1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

কালিয়ায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতি

  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া (নড়াইল) : নড়াইলের কালিয়া পৌরসভার কার্তিকপুর গ্রামে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (গত রাত) আনুমানিক রাত ৩টার দিকে মৃত দলিল উদ্দিন খানের ছেলে ইদ্রিস আলী খানের বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে। এ সময় ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির বিভিন্ন কক্ষ তল্লাশি চালায়। ভয়ভীতির কারণে পরিবারের কেউই প্রতিরোধ করতে পারেননি।
ডাকাতরা একটি ইয়ামাহা এফজেডএস ভার্সন থ্রি মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: নড়াইল-ল-১১-৪৬৫১), চার আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল এবং নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে জানান পরিবারের সদস্যরা।
ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দেয়। এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি এ এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ঘটনার বিষয়ে কালিয়া থানাকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী বলেন,
“ডাকাতির ঘটনাটি আমরা জানতে পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী পরিবারের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন,
“ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ শুরু করেছে। এলাকায় টহল জোরদার করা হবে এবং সন্দেহভাজনদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।”
এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী দ্রুত ডাকাতদের গ্রেপ্তার এবং এলাকায় স্থায়ী নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।