1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

ভেড়ামারায় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ব্লক বাটিক ও গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণের উদ্বোধন এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে “স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক মো. মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ নওশের আলী, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে. এম. শামীম রেজা এবং যুব উন্নয়ন অফিসের ক্যাশিয়ার মজিবুর রহমান।
এছাড়া উষা যুব উন্নয়ন সংগঠনের সভানেত্রী পারভীন নাহার কনিকা, মো. হৃদয় হোসেন, মোছা. কাকলী খাতুন, মোছা. রিজিয়া খাতুনসহ বিভিন্ন যুব সংগঠনের সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে দক্ষ করে গড়ে তুললে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।