1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

দশমিনায় টমেটো চাষে যুব কৃষকের কৃষি বিপ্লব

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার প্রান্তিক কৃষক মো.হেমায়েত টমেটো চাষ করে সফলতা অর্জন করেছে। উন্নত জাতের টমেটো চাষ করেই সফলতার স্বপ্ন দেখার পাশাপাশি এলাকয় বাজিমাত করে দিয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পরামর্শে ও সার্বিক সহযোগিতায় রনগোপালদী ইউনিয়নের দক্ষিন রনগোপালদী গ্রামের এই কৃষক উন্নত জাতের টমেটো চাষ করে আশানুরূপ ফলন পেয়েছে। বাজারে টমেটোর চাহিদা বেশী থাকায় স্বল্প ব্যয়ে অধিক ফলন নীতি অনুসরন করে উন্নত জাতের টমেটো চাষ করেছে। এই টমেটো চাষ করে ব্যয়ের চেয়ে তিনগুন লাভ করবেন বলে আশা করছে।
উপজেলার রনগোপালদী ইউনিয়নের উদ্যোক্তা যুবকৃষক মো.হেমায়েতের কৃষি খামারে গিয়ে দেখা যায়,টমেটো গাছে ধোঁকায় ধোঁকায় কাঁচা ও পাকা টমেটো ধরেছে। তিনি ৫০ শতাংশ জমিতে টমেটোর চাষ করে নতুন করে স্বপ্ন দেখছে। অত্র উপজেলার আবহাওয়া এবং মাটি টমেটো চাষের জন্য উপযোগী। চলতি মৌসুমে উন্নত জাতের টমেটো চারা রোপন করেই বাজিমাত করেছে। চলতি ফেব্রুয়ারী এবং মার্চ মাস পর্যন্ত ২ লক্ষ টাকার টমেটো বিক্রি করবেন বলে আশা করছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.জাফর আহমেদ দৈনিক সংবাদ প্রতিনিধিকে জানান,বাজারে টমেটোর চাহিদা ও মূল্য বেশী হওয়ায় কৃষকরা উন্নত জাতের টমেটো চাষে আগ্রহ বাড়ছে। এছাড়া উপজেলায় ১২ হেক্টর জমিতে এই বছর বর্নালী,হিটলার,উন্নয়ন,বিজলীসহ ১১ জাতের টমেটোর চাষ করা হয়। উপজেলা কৃষি বিভাগ বিনামূল্যে সার, বীজ, কৃষি উপকরন, কীটনাশক প্রদান করেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ফসলি জমিতে টমেটোর সমারোহ বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।