1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

ফুটবল প্রতীকে ভোট করতে চান তাসনিম জারা

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ফুটবল প্রতীক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।
আজ শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এদিন আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
তাসনিম জারা বলেন, আমাদের আপিল মঞ্জুর হয়েছে। ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি মনোনয়ন নিয়েছিলাম। আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। গত এক সপ্তাহে অন্যরকম একটা অভিজ্ঞতার মধ্যদিয়ে গিয়েছি। দেশে-বিদেশে সবাই অনেক শুভ কামনা জানিয়েছেন, অনেক দোয়া করেছেন। রাস্তায় যখন মানুষের সঙ্গে কথা বলছিলাম, অনেকেই হতাশা প্রকাশ করেছেন, কষ্ট পেয়েছেন; বলেছেন দোয়া করছেন। তাদের সবাইকে ধন্যবাদ।
সবার জনসমর্থনে আগামী নির্বাচনে লড়াই করার কথা জানিয়ে জারা বলেন, এখন মার্কার (প্রতীক) জন্য আবেদন করতে পারবো। আমাদের পছন্দ ফুটবল মার্কা। আমরা সেটা নিয়ে আবেদন করবো। তারপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা ডা. তাসনিম জারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর আগে গত ৩ জানুয়ারি ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। এরপর তিনি তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।