1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

ফুলতলায় পুলিশ পরিচয়ে চাঁদার দাবি আটক ২

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে ইয়াবা ছিটিয়ে মাদকসহ আটকের ভয় দেখিয়ে চাঁদার দাবি করায় দুই যুবককে আটক করেছে এলাকাবাসী। আটককৃতরা হলো ডুমুরিয়ার দেডুলী গ্রামের বিএম আতাউর রহমানের পুত্র শাহারিয়ার আহমেদ (২৩) ও একই গ্রামের মোঃ কুদ্দুস গাজীর পুত্র মোঃ ফয়সাল গাজী (২৩)। তবে তাদের সাথে থাকা কোমরাইল গ্রামের মোঃ আশরাফুল ইসলাম (২৪) নামে অপর সহযোগী পালিয়ে যায়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮টায় জামিরা গাজী পাড়া এলাকায় শাহীন সরদার ও বাচ্চু সরদারের বাড়িতে ফুলতলা থানার পরিচয় দিয়ে ৩ ব্যক্তি জোর পূর্বক ঘরে প্রবেশ করে। এ সময় তারা কৌশলে ইয়াবা ছিটিয়ে দেয়। পরিবারের সদস্যদের মাদক মামলায় গ্রেফতারের ভয় দেখিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পরিবারের সদস্যদের চিৎকার ও চেচামেচিতে এলাকাবাসি উপস্থিত হয়ে দুই যুবককে আটক করতে পারলেও অপর যুবক পালিয়ে যায়। এ ব্যাপারে শাহীন সরদার বাদি হয়ে ফুলতলা থানায় মামলা (নং-৩) হলে শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।