1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করতে নয়, যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান খুলনায় সুখেন চন্দ্র হত্যা মামলায় একজনের যাবজ্জীবন হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ২৮ হাজার ছাড়িয়েছে ২৬ এপ্রিলের মধ্যে চালু হচ্ছে আদানির বন্ধ ইউনিট: বিদ্যুৎ বিভাগ আজ তালার পারকুমিরা গণহত্যা দিবস খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ ও মিছিল দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলনায় তরমুজ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

ফকিরহাটে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় শুকুরুন বেগম (২৫) নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগে নিহতের স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। নিহতের বোন শিউলি আক্তার বাদী হয়ে নিহতের স্বামী মাহাবুব নিকারীর নাম উল্লেখসহ আরো অজ্ঞাতানামা ২/৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বরাত দিয়ে পুলিশ জানান, গত ৫ বছর আগে ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের মৃত আ: রাজ্জাক শেখের মেয়ে শুকুরুন বেগমের সাথে লখপুর এলাকার মো: গোলাম মোস্তফার ছেলে মো: মাহাবুব শিকদার ওরফে মাহাবুব নিকারীর বিবাহ হয়। বিয়ের কিছুদিন পর সংসারে অভাব-অনটনের কারনে শুকুরুন বেগম কাজের সন্ধানে সৌদি আরবে যান। সেখান থেকে গত ২০২৫ সালের ৯ ডিসেম্বর তিনি বাড়ী চলে আসেন। বিদেশ থেকে আসার পর তার উপর্জিত সব টাকা তিনি ব্যাংকে রেখে দেন। এর কিছুদিন পর শুকুরুন বেগমের নিকট তার স্বামী মাহবুব নিকারী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে তাকে দিতে বলেন। এই টাকা দিতে রাজি না হওয়ায় তার স্বামী কারনে অকারনে বিভিন্ন সময়ে স্ত্রী শুকুরুন বেগমকে শাররিক ও মানুষিক নির্যাতন করে আসিছিল। এরই জের ধরে ৯ জানুয়ারি (শুক্রবার) রাতে শুকুরুন বেগমকে তার স্বামী মারপিট করলে সে মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবারকে জানান। পরবর্তীতে ১০ জানুয়ারি (শনিবার) সকালে উপজেলার কাটাখালী মাহেন্দ্র স্ট্যান্ডের পিছনের একটি বাগনে জামরুল গাছের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় শুকুরুন বেগমকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করেন। পরে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপালের মর্গে পাঠানো হয়। ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো: আলমগীর হোসেন বলেন, আইনী প্রকক্রয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের বোন শিউলি আক্তার ১০ জানুয়ারি সন্ধ্যায় বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে তদন্তধিন রয়েছে। তবে আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।