1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করতে নয়, যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান খুলনায় সুখেন চন্দ্র হত্যা মামলায় একজনের যাবজ্জীবন হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ২৮ হাজার ছাড়িয়েছে ২৬ এপ্রিলের মধ্যে চালু হচ্ছে আদানির বন্ধ ইউনিট: বিদ্যুৎ বিভাগ আজ তালার পারকুমিরা গণহত্যা দিবস খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ ও মিছিল দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলনায় তরমুজ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

মোংলায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে
মোংলা প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় পৌর শহরের চালনা বন্দর ফাজিল মাদ্রাসা চত্বরে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে পৌর বিএনপি। পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলীর সভাপতিত্বে এবং সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মিলাদ-দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত বাগেরহাট-০৩ আসনের (মোংলা-রামপাল) সংসদ সদস্য প্রার্থী ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, বিএনপি নেতা আব্দুল হালিম খোকন, খোরশেদ আলম, নাসির তালুকদার, গোলাম নুর জনি, কাজী ফারুক, ইমান হোসেন রিপন, বাবলু ভূইয়া, আলতাফ হোসেন, আব্দুস সালাম ব্যাপারী, মহিলাদল নেত্রী কমলা বেগম, আয়েশা বেগম ও বেবী রহমানসহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তৃতায় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, এ আসন থেকে অনেকেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু দল তাদের মধ্য থেকে একজনকে মনোনয়ন দিয়েছেন। দলের সিদ্ধান্ত মেনে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে আসুন মিলেমিশে ধানের শীষের পক্ষে কাজ করি। তাহলেই আমাদের বিজয় হবে, তাতে আমাদের নেতা তারেক রহমানের হাত শক্তিশালী হবে।
সভাপতির বক্তব্যে মোঃ জুলফিকার আলী বলেন, দল যাকে মনোনয়ন দিয়েছে আমরা তার পক্ষে কাজ করে ধানের শীষকে বিজয়ী করবো। তিনি আরো বলেন, এ এলাকায় চিংড়ির ঘের দখলের প্রতিযোগীতা রয়েছে। বৈধ কাগজপত্র ছাড়া কেউকে বেআইনিভাবে কোন ঘের দখল করতে দেয়া হবেনা। এখানে চাঁদাবাজের কোন ঠাঁই হবেনা। তিনি বলেন, এ এলাকায় বিপুলসংখ্যক সংখ্যালঘু মানুষের বসবাস রয়েছে। আমরা এখন তাদের যেমন পাশে রয়েছি, নিরাপত্তা দিচ্ছি, ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।
মিলাদ শেষে দোয়া-মোনাজাতে বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এছাড়া বিএনপির বর্তমান চেয়ারপারসন তারেক রহমানের দীর্ঘায়ু কামনায়ও বিশেষভাবে দোয়া করা হয়েছে। এ দোয়া অনুষ্ঠানে অংশ নেয়া প্রায় ৪ সহস্রাধিক মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।