1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করতে নয়, যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান খুলনায় সুখেন চন্দ্র হত্যা মামলায় একজনের যাবজ্জীবন হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ২৮ হাজার ছাড়িয়েছে ২৬ এপ্রিলের মধ্যে চালু হচ্ছে আদানির বন্ধ ইউনিট: বিদ্যুৎ বিভাগ আজ তালার পারকুমিরা গণহত্যা দিবস খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ ও মিছিল দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলনায় তরমুজ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

সাতক্ষীরার প্রেসক্লাবে খালেদা জিয়ার জন্য দোয়াও অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের শহরের মিনি মার্কেটস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম, যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আকরামুল ইসলাম, নির্বাহী সদস্য আব্দুস সামাদ, আসাদুজ্জামান সরদার, সদস্য যথাক্রমে এস এম মহিদার রহমান, মেহেদি আলী সুজয়, ফয়জুল হক বাবু, মশিউর রহমান ফিরোজ, এস এম বিপ্লব, গাজী ফরহাদ, তৌহিদুজ্জামান লিটু, দৈনিক আজকালের কন্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধি,মোঃ আতিয়ার রহমান ও আমিনুর রহমানসহ অন্যরা।
সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত শেষে ক্লাবের পক্ষ থেকে বার্ষিক পিকনিক এর তারিখ নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সাংবাদিক ও প্রভাষক আমিনুর রহমান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।