1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

তালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে এনজিও কর্মী নিহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস লিটন ট্রাভেলসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নাজমুল হাসান রানা (৩২) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালা ফায়ার স্টেশন এলাকার কালভার্টের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হাসান রানা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। এছাড়া তিনি বেসরকারি সংস্থা ‘উন্নয়ন প্রচেষ্টা’র কৃষি ইউনিটে কর্মরত ছিলেন এবং তালা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ছিলেন। প্রত্যক্ষদর্শী নুর উদ্দীন টিপু জানান, তিনি বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকাকালে বিকট শব্দ শুনে নিচে নেমে আসেন। এসে দেখেন মোটরসাইকেল ও বাস দুটিই রাস্তার বাম পাশে পড়ে আছে। পরে ফায়ার স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এস এম নাহিদ হাসান জানান, তালা থেকে ঢাকাগামী লিটন ট্রাভেলসের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৯-০০২৩) এর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে নাজমুল হাসান রানার মৃত্যু হয়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলঅদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বাস ও বাসের হেলপারকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্দের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।