1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

তালায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষা উপকরণ বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি : তালায় বিদ্যা বিকাশ কেন্দ্র নামে একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বছর উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। তালা আনিশা ক্লিনিকের সৌজন্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। ১০ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষার্থীদের বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পরে বেলা ১টা থেকে ২টা পর্যন্ত আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় ২৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিবৃন্দসহ প্রায় ৫০০ জনের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দেবাশিষ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম আজাদ বাবলু। সম্মানিত অতিথি ছিলেন ডা. আসিফ ইকবাল সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম জোয়ার্দ্দার, প্রভাষক সন্দীপ দাশ, ডা. এনায়েত সানা, মনিরুল ইসলাম মোহন, ইউপি সদস্য ডা. আনিসুর রহমান, মো. আসলাম গাজী, মো. শফিকুল জোয়ার্দ্দার ও দ্বীপ বিশ্বাস। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাসুদেব মন্ডল, শেখ হেলাল, মো. তৌহিদুজ্জামান, ডা. শেখ হারুন, আকাশ দাশ, প্রান্ত, সুমনসহ অনেকে। অনুষ্ঠান পরিদর্শনে আসেন শিক্ষক ও সাংবাদিক এস এম লিয়াকত হোসেন, শেখ আব্দুল গফুর, সন্দীপ সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভূমিদাতা নীলমণি রায় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক শেখ আমিনুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।