1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

তালায় সড়ক দূর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় সড়ক দূর্ঘটনায় ছাত্রদল নেতা নাজমুল হাসান রানা (৩২) নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯ টায় খুলনা -পাইকগাছা সড়কের তালা ফায়ারসার্ভিস অফিসের সামনে পরিবহনের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল চালক ছাত্রদল নেতা ঘটনাস্থালে নিহত হন। সে তালা উপজেলা খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের আব্দুর রাজ্জাক সরদারের ছেলে। নাজমুল হাসান রানা সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, সকালে ঘটনার সময় ঢাকা থেকে পাইকগাছাগামী লিটন ট্রাভেলস্ নামের একটি যাত্রী পরিবহনের সাথে দ্রুতগামী মটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। পুলিশ পরিবহনটিকে আটক করেছে। নিহত ছাত্রদল নেতা তালা বাজারে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা নামের এক এনজিও কর্মী বলে জানাগেছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: শহিদুল ইসলাম জানান,দূর্ঘটনার খবরপেয়ে তাৎক্ষানিকভাবে পুলিশ ঘটনাস্থালে পৌছে পরিবহনটি আটক করলেও চালক পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।