1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

পাইকগাছায় মধুমিতা পার্কে উচ্ছেদ অভিযান: আ’লীগের অফিস গুঁড়িয়ে দেওয়া হলো

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় জেলা পরিষদের মালিকানাধীন মধুমিতা পার্কের জমিতে অবৈধভাবে গড়ে তোলা উপজেলা আওয়ামী লীগের অফিস মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হয়েছে।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী। পাশাপাশি উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।
মধুমিতা পার্কটি পাইকগাছা পৌরসভার কেন্দ্রস্থলে অবস্থিত। এখানে মিষ্টি পানির একটি পুকুর আছে, যা এলাকাবাসীর মধ্যে ‘মিষ্টি পুকুর’ নামে পরিচিত। ১৯৮০ সালে স্থানীয় প্রশাসন পুকুর সংরক্ষণ ও পার্কের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ দিয়ে প্রাচীর, রাস্তা, বেঞ্চ ও ঘাট নির্মাণ করে। পরে পার্কে ফল ও ফুলের গাছ রোপণ করে এলাকার চিত্তবিনোদনের জন্য একটি মনোরম পরিবেশ তৈরি করা হয়।
যদিও হাইকোর্ট মধুমিতা পার্কের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করার নির্দেশ দিয়েছিলেন, উপজেলা আওয়ামী লীগের অফিস দীর্ঘদিন বহাল ছিল। স্থানীয় সংরক্ষণ কমিটি বহুবার প্রতিবাদ ও আবেদন করেও কার্যকর ফল পায়নি। অবশেষে মঙ্গলবার আদালতের নির্দেশানুসারে উচ্ছেদ অভিযান সম্পন্ন করা হলো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, “আদালতের নির্দেশ মোতাবেক মধুমিতা পার্কের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এখন থেকে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।